উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০৯/২০২২ ৯:২০ এএম

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের বেসরকারি ন্যাশনাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

তিনি বলেন, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। বৃহস্পতিবার হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট আসার পরে বিস্তারিত জানা যাবে।

এ সময় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...