প্রকাশিত: ১৩/০৭/২০১৭ ৩:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিনকে কবি জসীম উদ্দীন হলের এক কর্মচারীর মেয়ের সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় পাওয়া গেছে। বুধবার রাত দেড়টার দিকে তাকে আটক করে ভোর ৪টার দিকে হল ছাড়া করেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ খানের অনুসারীরা।

জানা গেছে, হল কর্মচারীর বাসায় দীর্ঘদিন ধরে সন্দেহজনক আনাগোনা ছিল বোরহানের। তবে বুধবার ওই মেয়ের সঙ্গে বোরহানকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় হলের কিছু সাধারণ ছাত্র। এক পর্যায়ে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ খানের অনুসারীরা সেখানে গিয়ে তাদের আটক করে। পরে ছাত্রলীগ নেতা বোরহানকে টেনে হেঁচড়ে নিয়ে এসে হল ছাড়া করেন সাধারণ সম্পাদকের অনুসারীরা।

এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ খান জাগো নিউজকে বলেন, আমি হলের বাইরে ছিলাম। ঘটনার বিষয়ে আমি শুনেছি। আমার গ্রুপের ও সভাপতি গ্রুপের কয়েকজন বোরহানকে ওই মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। তাই তাকে হল ছাড়া করা হয়েছে।

তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত বোরহান উদ্দিনের মোবাইলে কয়েকবার ফোন করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে মেয়ের বাবা (হল কর্মচারী) জাগো নিউজকে বলেন, তার মেয়েকে বোরহান পড়াতেন। তাই বোরহান বাসায় আসতেন নিয়মিত। বুধবার রাতে ওই ছাত্রলীগ নেতা তাদের ঘরে খাবার খেতে এসেছিলেন। কিন্তু বের হওয়ার সময় বেশ কয়েকজন তাকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে যান। এ সময় প্রতিবাদ করেও তাদের হাত থেকে বোরহানকে রক্ষা করতে পারেননি তিনি।

তবে এতো রাতে কেন আপনার বাসায় ওই নেতা খাবার খেতে গিয়েছিলেন- এমন প্রশ্ন করা হলে জবাব না দিয়ে মোবাইলের সংযোগ কেটে দেন মেয়ের বাবা।

কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ এ বিষয়ে জাগো নিউজকে বলেন, বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে দেখছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স জাগো নিউজকে বলেন, এ ঘটনার বিষয়ে তিনি জানেন না। যদি কেউ এমন বিষয়ে অভিযুক্ত হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। সুত্র;;জাগো নিউজ

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...