প্রকাশিত: ০৮/১০/২০১৮ ৭:৩২ এএম

বিশেষ প্রতিবেদক ::

কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের দুই সহোদর সৌদী আরব থেকে মোটা অংকের রিয়াল (সৌদী মুদ্রা) ও বিপুল পরিমান স্বর্ণালংকার চুরি করে গোপনে পালিয়ে এসেছে। এ ঘটনায় সৌদীদের প্রবল অবিশ্বাস ও তোপের মুখে পড়েছেন প্রবাসী বাঙ্গালীরা।

চুরিতে অভিযুক্ত মনজুর বৈদ্য (৪৫) ও জয়নাল (৪০) ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী উত্তর সাতজোলা কাটা গ্রামের মৃত মমতাজ আহমদের ছেলে।

প্রাপ্ত তথ্যে প্রকাশ, মনজুর বৈদ্য ও জয়নাল ২০১৪ সালে ওমরা করার নামে সৌদী আরব গিয়ে অবৈধভাবে থেকে যায়। এরপর মক্কা নগরীর নাক্কাসা এলাকায় এক ধনাঢ্য সৌদী ব্যবসায়ীর বাসায় চাকরী নেয়। এদের মধ্যে মনজুর বৈদ্য আমেল মঞ্জিল (গৃহকর্মী) ও জয়নাল দারোয়ান হিসাবে কাজ করত। এর পাশাপাশি চাকরির ফাঁকে ফাঁকে ঐ এলাকায় মেথরের কাজও করত দুই ভাই । কয়েকমাস আগে বাড়ির বয়োঃবৃদ্ধ সৌদী মালিক অসুস্হ হলে তাঁকে মক্কার আল নূর হাসপাতালে ভর্তি করে ছেলেরা। অসুস্হ ব্যক্তিকে সপ্তাহখানেক আগে অপারেশন করা হলে বাড়ীর সবাই তাকে দেখতে হাসপাতালে যায়। বাসায় গৃহকর্মী মনজুর বৈদ্য ও দারোয়ান জয়নাল ছাড়া আর কেউ ছিলনা। এ সুযোগে দুইভাই বাসায় রক্ষিত বিপুল পরিমান নগদ সৌদী রিয়াল এবং স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পরে আত্নগোপন করে বিভিন্ন ঘুরপথে সৌদী সীমান্ত পার হয়ে পার্শ্ববর্তী দেশ ইয়েমেনে ঢুকে ও সেখান থেকে বাংলাদেশে পালিয়ে আসে।

প্রবাসীরা জানান, সৌদী নাগরিকরা অপরের প্রতি বেশী বিশ্বাসপ্রবন হওয়ায় বাসার মূল্যবান জিনিসপত্র তালাবদ্ধ করে রাখেনা। এ সুযোগকে কাজে লাগিয়ে উপরোক্ত চুরি করেছে মনজুর বৈদ্য ও জয়নাল। চুরির ঘটনা প্রকাশ হলে বাঙ্গালীদের প্রতি প্রবল সন্দেহ ও অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। এতে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে এলাকাবাসী জানান, কয়েকমাস আগে সে মনজুর বৈদ্য ও জয়নাল দেশে আসে ও আলীশান পাকা বাড়ী নির্মান শুরু করে। কিন্তু এর মধ্যেই চুরির ঘটনা জানাজানি হলে বাড়ীর কাজ বন্ধ রেখে আত্নগোপন করে দুই ভাই। স্হানীয়রা জানান, তাদের ছোটভাই সামশুদ্দীনও পেশাদার চোর এবং ইতিপূর্বে পকেট মারার সময় ধরা পড়ে ঈদগাঁও বাজারে গণধোলাই খেয়েছিল। সৌদী আরব থেকে টাকা ও অলংকার চুরি করে পালিয়ে আসা মনজুর বৈদ্যর সাথে এ ব্যাপারে যোগাযোগ করলে তিনি এসব অপপ্রচার বলে অভিহিত করে ফোন বন্ধ করে দেন। জয়নাল বৈদ্যর ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া যায়নি।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...