প্রকাশিত: ০৫/০৫/২০১৯ ৭:২৯ এএম

সৌদি আরবে শনিবার (৪ মে) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সৌদিসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হচ্ছে আগামী সোমবার (৬ মে) থেকে।

সৌদি চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। খবর আরব নিউজ।

স্থানীয়ভাবে চাঁদ দেখার ভিন্নতা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে প্রথম রোজা শুরু হয়ে থাকে। সাধারণত ভৌগলিক অবস্থার কারণে মধ্যপ্রাচ্যের একদিন পর রোজা বা ঈদ হয় বাংলাদেশে। সে হিসেবে বাংলাদেশে রোজা শুরু হচ্ছে মঙ্গলবার (৭ মে) থেকে (সম্ভব্য)।

তবে সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের অনেক স্থানে ওইদিনই রোজা শুরু করেন অনেকেই।

বাংলাদেশে কবে থেকে রোজা শুরু হবে সেটা জানার জন্য রোববার (৫ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান ...
Single Page Footer