প্রকাশিত: ৩০/১০/২০১৬ ১২:৩৬ পিএম
SONY DSC

SONY DSC

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদিআরব থেকে:

সৌদি আরবের রিয়াদের আল খার্জ এলাকায় শনিবার রাতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই বাংলাদেশি নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন অরুন ও জসিম উদ্দিন ঢালি।

নিহত অরুনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে, তার  বাড়ি কুষ্টিয়ায় বলে জানা গেছে।

জসীম উদ্দিন ঢালির বাড়ী মাদারীপুর জেলার শিবচর থানার কাদিরপুর ইউনিয়নে। তার বাবার নাম ছলিমুদ্দিন।

নতুন সড়কের ১৫ নম্বর ফ্লাইওভার এলাকায় একটি বাড়ীতে কাজ করছিল তারা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত দুইজনের লাশ বর্তমানে রিয়াদের সিমুছি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

এ ব্যাপারে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মিজানুর রহমান জানিয়েছে, মৃত দুজনের লাশ সিমুসি হিমাগরে রয়েছে। আগামিকাল (আজ) সকালে থেকে হাসপাতালে গিয়ে বিস্তারিত খোঁজ খবর নেয়া হবে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে। তবে লাশ কবে দেশে ফেরত পাঠানো হবে তা এখনো ঠিক করা হয়নি।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer