প্রকাশিত: ০৯/০৬/২০২২ ২:৩৯ পিএম


আসন্ন হজ উপলক্ষে সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে বিমান বাংলাদেশের সব ফ্লাইট দুই মাসের জন্য বাতিল করা হয়েছে।

আগামী ১৩ জুন থেকে ৪ আগস্ট পর্যন্ত এই রুটে যাত্রীসেবা দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বাংলাদেশ বিমানের নীলফামারী জেলা ব্যবস্থাপক হারুন অর রশীদ বৃহস্পতিবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেন।

হারুন অর রশীদ জানান, হজ ফ্লাইট চালু হয়েছে। হজ গমনেচ্ছুদের ঢাকায় পৌঁছে দিতে দেশের সব বিমানবন্দর ব্যস্ত থাকে। ফলে বিমান সিডিউলে কিছু রদবদল করা হয়েছে। বিশেষ করে হাজিদের সেবা এ সময় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ফলে আপাতত সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান যাত্রীসেবা দিতে পারছে না। এ রুটের সব যাত্রীর সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আগামী ১৩ জুন থেকে ৪ আগস্ট রুটটি বন্ধ থাকার পর পুনরায় সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে বিমান চলাচল স্বাভাবিক হবে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...