আব্দুল মালেক, সেন্টমার্টিন থেকে
প্রকাশিত: ২৮/০১/২০২৩ ৭:২৬ পিএম

সেন্টমার্টিন দ্বীপে মেডিক্যাল ক্যাম্পেইন ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের নির্দেশে বানৌজা ‘সমুদ্র জয়’ আজ ২৮ জানুয়ারি ২০২৩ ইং রোজ শনিবার সারাদিনব্যাপী বিনামূল্যে ঔষধ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করে।

এতে দ্বীপের স্থায়ী জনগোষ্ঠীর পাশাপাশি ভ্রমণে আগত পর্যটকদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সারাদিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পেইনে প্রায় পাঁচশতাধিক মানুষকে প্রয়োজনীয় চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। সেন্টমার্টিন দ্বীপের জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী তাঁদের পাশে থাকবে এবং এধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে দ্বীপবাসী আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের অন্যতম আকর্ষনীয় একটি পর্যটন কেন্দ্র। মূল ভূখন্ড থেকে বেশ খানিকটা দূরে সমুদ্রে অবস্থিত হওয়ায় এ দ্বীপে স্থায়ীভাবে বসবাসরত প্রায় ১০ হাজার জন নাগরিকদের জন্য স্বাস্থ্য সেবা অপ্রতুল। এছাড়া বর্তমানে পর্যটকদের আগমনের কারণে স্বাস্থ্যসেবার চাহিদা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

পাশাপাশি সেন্টমার্টিন দ্বীপ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র জয়’ কর্তৃক সারাদিনব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন শুরু করে। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে উক্ত জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম মিজানুর রহমান, (জি), এএফডব্লিউসি, পিএসসি, (বিএন পি নং-১২৫৩) সাথে প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও নাবিকদের সমন্বয়ে সর্বমোট ১৫০ জন নৌসদস্য অংশগ্রহণ করেন।

নৌসদস্যগণ সেন্টমার্টিন আগত ভ্রমণ প্রেমী পর্যটকদের কাছে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় সকলের করণীয় এর উপর দৃষ্টি আকর্ষণ করেন। সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের পরিপূর্ণ এই দ্বীপটি রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।

পর্যটক সমাগমকে তারা অভিনন্দন জানালেও কিছু কিছু স্থানীয় ও পর্যটকদের অসচেতনতার কারণে যেখানে সেখানে ফেলে দেয়া প্লাস্টিক বর্জ্য দ্বীপটির সৌন্দর্য ও জীববৈচিত্র্যকে ব্যাহত করছে। এ কার্ক্রমের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

পাঠকের মতামত

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...
Single Page Footer