প্রকাশিত: ৩১/০৫/২০১৭ ১০:৩৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৯ পিএম

উখিয়া নিউজ ডটকম::
ঘূর্ণিঝড় মোরার আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত প্রবালদ্বীপ সেন্টমার্টিন। সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রাথমিকভাবে এক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়। যার মধ্যে ৫শ’ ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। সাগরে হারিয়ে গেছে বেশ কয়েকটি ট্রলার।

সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব-লে. অনিক জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কোস্টগার্ড সদস্য ক্ষতিগ্রস্ত পরিবার ও ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, সেন্টমার্টিনে আজ বুধবার ত্রাণ তৎপরতা শুরু হবে। ইতিমধ্যে মঙ্গলবার দুপুরে ত্রাণবাহী বাংলাদেশ নৌ-বাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’ রওয়ানা দিয়েছে।

কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার ডিকসন চৌধুরী জানান, ক্ষতিগ্রস্ত ও উপকূলীয় এলাকাতে বিশেষ করে সাগরে নিখোঁজ অথবা ভাসমান ট্রলার ও মাঝিমাল্লাদের উদ্ধারের জন্য কোস্টগার্ড সদস্যরা তৎপরতা অব্যাহত রেখেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer