প্রকাশিত: ০২/১০/২০১৬ ৭:৩৫ এএম

fan-of-masrafiঘটনাটি ঘটেছিল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসের ২৯তম ওভারে। হঠাৎ মাঠে ঢুকে পড়েন এক দর্শক। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। সঙ্গে সঙ্গেই দৌড়ে আসেন নিরাপত্তাকর্মীরা। ধরে ফেলেন মাঠে ঢুকে পড়া সেই দর্শককে।

আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনেও বিষয়টি আলোচনায় আসে। প্রসঙ্গ উঠতেই মাশরাফি হেসে ফেলেন। এমন ঘটনার সঙ্গে খুব একটা পরিচিত নন বলেও জানান তিনি।

পরে এই প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘এই ধরনের ঘটনা সারা বিশ্বেই ঘটে থাকে। আমি অবশ্য এর আগে কখনোই এই ধরনের পরিস্থিতিতে পড়িনি। ছেলেটা প্রথমে এসেই আমাকে বলল, আমি আপনার ভক্ত। তাই আমি আশা করব, তাঁর যেন কোনো সমস্যা না হয়।’

এত নিরাপত্তার মধ্যেও কীভাবে একজন দর্শক মাঠে ঢুকে পড়ল। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা যতটুকু দেখেছি স্টেডিয়ামের নিরাপত্তা পরিস্থিতি যথেষ্টই ভালো। হয়তো হুট করেই এমন ঘটনা ঘটেছে। অবশ্য নিরাপত্তাকর্মীরা খুবই সতর্ক ছিল।’

fan-masrafi-bin-murtujaএদিকে বিসিবির নিরাপত্তা কমিটির এক কর্মকর্তা জানিয়েছেন, সেই দর্শককে নিয়ে যাওয়া হয়েছে মিরপুর থানায়। কয়েকজন আবার বলেছেন ছেলেটিকে মাঠ থেকে ধরে এনে বেশ মারধর ও করা হয়েছে । শেষ পর্যন্ত মামলা দায়ের হতে পারে যেহেতু থানায় আনা হয়েছে

-ভিন্ন নিউজ

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer