প্রকাশিত: ১৯/০৯/২০১৮ ৬:৪৬ পিএম

ডেস্ক রিপোর্ট – প্রেমের অভিনয় করে তরুণীদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়াই তার কাজ। সেই সঙ্গে একাধিক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও হত্যা করেছে সে। ইতোমধ্যে করেছে চারটি বিয়ে। এরপরও অপকর্ম থামেনি তার।

এবার টাঙ্গাইলের কিশোরী রুমি আক্তারের (১৬) সঙ্গে প্রেমের অভিনয় করে সিলেটের বিশ্বনাথে এনে ধর্ষণের পর হত্যা করেছে শফিক মিয়া। এ ঘটনায় মঙ্গলবার শফিক মিয়াকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার শফিক বিশ্বনাথের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। কিশোরী রুমি আক্তারকে ধর্ষণ ও হত্যার কথা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে শফিক।

বুধবার দুপুরে নগরের বন্দরবাজারস্থ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

পুলিশ সুপার বলেন, গত ১০ সেপ্টেম্বর বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের একটি বাড়ির পাশ থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তার মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে এ হত্যার রহস্য উদঘাটন করা হয়।

তিনি বলেন, অনুসন্ধানে বেরিয়ে আসে শফিক টাঙ্গাইলের নাছির গ্লাস ফ্যাক্টরিতে কাজ করে। ফ্যাক্টরি থেকেই তাকে গ্রেফতার করা হয়। এর আগে চারটি বিয়ে করেছে শফিক। বিশ্বনাথ থানায় গণধর্ষণ মামলার পলাতক আসামি শফিক।

পুলিশ সুপার মনিরুজ্জামান আরও বলেন, গত ৯ সেপ্টেম্বর টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে ভর্তি ছিল মির্জাপুর থানার আতাউর রহমানের মেয়ে রুমি আক্তার। একই হাসপাতালে শফিকের শাশুড়িও চিকিৎসাধীন ছিল। সেখানে ওই কিশোরীর সঙ্গে শফিকের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে প্রেমের অভিনয় করে রুমিকে সিলেট নিয়ে আসে শফিক। এরপর তাকে ধর্ষণের পর হত্যা করে। রুমিকে হত্যার দৃশ্য শফিকের এক ভাবি দেখে ফেলে।

এ ঘটনায় শফিকসহ এ পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিক রুমিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার শফিককে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে।

গ্রেফতার শফিক দেশের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে সুন্দরী তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে বেডরুমে নিত এবং একের পর এক হত্যা ও ধর্ষণ করে বেড়াত বলেও জানান পুলিশ সুপার মনিরুজ্জামান।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...