উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০৬/২০২৬ ৮:৩৩ এএম

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত এলাকায় বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। পরে আহত অবস্থায় সে এবং তার সহযোগী ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫২ বিজিবি বিয়ানীবাজারের অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান সুজন।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) জানিয়েছে, শনিবার রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে বড়লেখা সীমান্তের লাতু এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল বিজিবির একটি টহলদল। এ সময় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারি বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।

পরবর্তীতে বিজিবির চ্যালেঞ্জের মুখে ওই দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর হামলার চেষ্টা চালায়। এ অবস্থায় আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে একজন চোরাকারবারি আহত হয়।

পরে আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।

৫২ বিজিবি আরও জানায়, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে

পাঠকের মতামত

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চান স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...

প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে তারেক রহমান-এরদোয়ান বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক: রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ...

বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার ...