ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৪/২০২৫ ১:৫১ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে চুরি হওয়া একটি সুজুকি জিক্সার ব্রান্ডের কালো রংয়ের মটর সাইকেল উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।

জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ড থানার একটি এলাকা থেকে কিছুদিন আগে মটর সাইকেলটি চুরি হয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী সীতাকুণ্ড থানায় লিখিত অভিযোগ করলে থানা পুলিশ খোজাখুজি করার পর কক্সবাজারের উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের উখিয়া কলেজ সংলগ্ন টিএনটি গুচ্ছ গ্রাম এলাকার আব্দুল্লার পুত্র ইমাম হোসেন তুহা’র বাড়ি থেকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিতও করেন উখিয়া থানা পুলিশ।

সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)
শ্রী সুমন চন্দ্র বণিক বলেন, অভিযোগের ভিত্তিতে অনেক খোজাখুজির পর গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ায় সন্ধান পেলে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় গাড়িটি উদ্ধার করা হয়েছে।

স্হানীয়রা বলছে, ইমাম হোসেন তুহা একজন শীর্ষ চোরাকারবারী। তিনি স্ক্রাপ ব্যবসার আড়ালে এসব অপকর্ম করে থাকে। তাকে গ্রেফতার করলে চুরি হওয়া আরও মটর সাইকেল’র সন্ধান মিলবে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...