উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০১/২০২৫ ৯:৪২ এএম

চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট-বান্দরবান মহাসড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে উপজেলার কেরানিহাট এলাইট হাসপাতালের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম- ইসনান আলম (১৩)। সে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ইনানী এলাকার বাসিন্দা বাহাদুর আলমের ছেলে। সে সাতকানিয়া উপজেলার কেরানিহাট ষ্টেশনের একটি গ্লাসের দোকানে কাজ করতো বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ইসনান আলম রাস্তা পারা হওয়ার সময় তাকে একটি সিএনজিচালিত অটোরিক্সা ধাক্কা দেয়। এতে সে মহাসড়কে পড়ে যায়। অপরদিক থেকে আসা একটি বাস থাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাতকানিয়া থানার উপ পরিদর্শক (নিরস্ত্র) মাহাবুব বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। সুরহতাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer