ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০২/২০২৬ ৮:৫৮ এএম

দায়িত্ব গ্রহণের দিনই আজ ক্রিকেট অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পর রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সাংবাদিকদের প্রবেশে আরোপিত বিধিনিষেধ তুলে দিতে সংস্থাটির সিইওকে নির্দেশ দেন।

গত ৩১ জানুয়ারি নিরাপত্তার কারণ দেখিয়ে শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ গণমাধ্যমকর্মীদের প্রবেশে নতুন নির্দেশনা জারি করেছিল বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আমন্ত্রণমূলক অনুষ্ঠান এবং পূর্বনির্ধারিত অনুশীলন সেশন কাভার করতেই সাংবাদিকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। এতে ক্রীড়া সাংবাদিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি নিজেই জানি না ঢুকতে দেওয়া হয় না। আপনারা কাল মাঠে যাবেন। আমি দেখব। সমস্যা হলে আমাকে বলবেন, আমি সিইওকে বলে দিচ্ছি, যেন কালকে থেকে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেন।’

বক্তব্যের পরপরই উপস্থিত সাংবাদিকদের সামনেই বিসিবির সিইওকে ফোন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

জাতীয় দলে ফেরার আলোচনায় থাকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার প্রসঙ্গও আসে সংবাদ সম্মেলনে। তাদের বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে আমিনুল বলেন, ‘সাকিব-মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এই ব্যাপারে নমনীয় থাকব। তাদের যে মামলা আছে, সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই সাকিব ফিরে আসুক। যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, রাষ্ট্রীয়ভাবে সেটা দ্রুত সমাধানের মাধ্যমে যাতে সে ফিরে আসে। আমরাও চাই, বাংলাদেশের ক্রিকেটে সাকিব-মাশরাফি ফিরে আসুক।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের অধীনে ক্রিকেট প্রশাসনেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ঢাকার ক্লাব সংগঠকদের অংশগ্রহণ না করা এবং বোর্ড নির্বাচন নিয়ে বিতর্কের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি আগেও বলেছি, এটা প্রশ্নবিদ্ধ ছিলো। এটা নিয়ে আমরা বসব, বসে আলোচনা করব। আমরা ভালোর দিকে যেতে চাই। দ্রুত সময়ের ভেতরে করব।’

দায়িত্বের শুরুতেই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের আশ্বাস, তারকা ক্রিকেটারদের প্রত্যাবর্তনে নমনীয় অবস্থান এবং বোর্ড নির্বাচন নিয়ে আলোচনার ঘোষণা-সব মিলিয়ে দেশের ক্রিকেট প্রশাসনে পরিবর্তনের ইঙ্গিত দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer