প্রকাশিত: ১৯/০৭/২০২০ ৫:২৯ পিএম

সাকিব আল হাসানের বাবা মাসরুর রেজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার, ১৯ জুলাই দুপুরে মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম বার্তা২৪কে এই তথ্য নিশ্চিত করেন।

ডা. সালাম জানান, ‘গত শুক্রবার সাকিবের বাবা মাসরুর রেজা করোনাভাইরাস টেস্ট করান। আজ রোববার (১৯ জুলাই) তার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বাসায় আইসোলেশনে থাকছেন। বাড়তি নিরাপত্তার জন্য মাগুরার কেশব মোড়ের তার বাসা লকডাউন করা হয়েছে।’

ক্রিকেটার সাকিব আল হাসান এখন নিউইয়র্কে আছেন তার স্ত্রী ও দুই কন্যার সঙ্গে। করোনাভাইরাস মহামারি দুযোর্গের শুরুর দিক থেকেই সাকিব নিউইয়র্কে আছেন।

সাকিবের বাবা করোনাভাইরাস পজিটিভ হলেও তার শারীরিক অবস্থা বেশ ভাল আছে বলে জানান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাম। তিনি বলছিলেন-‘ মাসরুর রেজার শারীরিক অবস্থা বেশ ভাল। হাসপাতালে চিকিৎসা নেয়ার তার কোন প্রয়োজন নেই এখন। তারপরও আমরা তাকে নিয়মিত ফলোআপে রাখছি।’

মাগুরা জেলায় করোনাভাইরাস পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্যেই আছে বলে জানান ডা. সালাম। ১৯ জুলাই পর্যন্ত এই জেলায় ৩১০ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। মারা গেছেন সাতজন।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer