ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/১২/২০২৪ ৯:১৬ এএম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলম বলেছেন, ‘এর আগে সাংবাদিকরা চাইলেও সত্য প্রকাশ করতে পারেনি। এখন সত্য বলার দিন আসছে, কিন্তু এখনো যদি আমরা কুক্ষিগত হয়ে যাই, এ সুযোগ বারবার আসবে না। সাংবাদিকরা যদি সত্য তথ্য প্রকাশ করতে গিয়ে কোনো জায়গায় কোনোভাবে হুমকি বা হয়রানির শিকার হন, তাহলে আমাদের জানাবেন, আমরা এক হয়ে লড়ব।’

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় নাগরিক কমিটি নেতা তৈরিতে ভূমিকা রাখবে। মতপার্থক্যের জন্য খুনি হাসিনার দোসররা সুযোগ নিচ্ছে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ষড়যন্ত্র রয়েছে। সচিবালয়ে যে আমলারা ছিল, খুনি হাসিনা ওই সব চেয়ারে বসিয়ে রেখেছিল, সেটির প্রমাণ গতকাল রাতের আগুন। চাঁদাবাজি-দখলদারত্ব ও মামলা-বাণিজ্যের জন্য জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে এত মানুষ প্রাণ দেয়নি।’

সারজিস বলেন, ‘আমরা জানি ঠাকুরগাঁওয়ে মামলা বাণিজ্য হচ্ছে। মামলায় নাম না দেওয়ার জন্য একবার টাকা নেওয়া হয়, আর মামলা থেকে নাম কাটানোর জন্য একবার টাকা নেওয়া হয়। ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি শুরু হয়ে গেছে। বড় বড় ব্যবসায়ীদের রাতের বেলায় বাসায় ডেকে আনা হয়, ওখান থেকেই টাকার পরিমাণ ঠিক করা হয়। এগুলোর জন্য তো এত মানুষ জীবন দেয়নি! যেভাবে ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি, মামলা-বাণিজ্য ও দখলদারত্ব শুরু হয়েছে, এভাবে যদি চলতে থাকে, মনে করব এ গণঅভ্যুত্থানকে পুঁজি করে টিস্যুর মতো ব্যবহার করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি শক্তি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটি কাজ করবে। জাতীয় নাগরিক কমিটির কাজ হলো লিডার তৈরি করা। আগামীর বাংলাদেশে কীভাবে আরও পরিচর্যা করা যায়, সেই কাজই জাতীয় নাগরিক কমিটি সে তার জায়গা থেকে করবে।’

সংস্কার নিয়ে সারজিস আলম বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার আমলে কোনো নির্বাচনই সুষ্ঠুভাবে হয়নি। তাই আমরা চাই আগামী নির্বাচন যেন শেখ হাসিনা মার্কা নির্বাচন না হয়, সে জন্য সংস্কার প্রয়োজন। তবে সংস্কার একটি সময়সীমার মধ্যে করতে হবে। সংস্কার করতে গিয়ে নির্বাচনের সময় যাতে ফুরিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্যাতিত হয়েছেন, জেলে গেছেন। তবে নির্বাচনের আগে প্রতিটি রাজনৈতিক দলকে সময় দেওয়া উচিত, যাতে তারা দল গুছিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে পারে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer