ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/১২/২০২৪ ৯:০৫ পিএম

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, মিয়ানমার সীমান্তের প্রায় শতভাগ আরাকান আর্মির দখলে চলে গেছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে এখনই কথা বলা যাচ্ছে না। তাই আগামী দুই থেকে ছয় মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় সংলাপে অংশ এ কথা বলেন তিনি।

ব্যাংককে মিয়ানমারসহ কয়েকটি দেশের সাথে বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই বৈঠকের আলোচ্য বিষয়ের মধ্যে রোহিঙ্গাদের কথা ছিল না। সেখানে বাংলাদেশের থেকে রোহিঙ্গা ইস্যুর ওপর জোর দেয়া হয়েছে। কারণ এই সমস্যার সমাধান না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলের জন্য ক্ষমতায় যাওয়া খুব গুরুত্বপূর্ণ। অনেকসময় তারা মূলনীতি থেকে সরে যায়। দলগুলো যাতে সেখান থেকে সরে না যায় তা রক্ষা করার দায়িত্ব জনগণের। সবসময় দলের চেয়ে দেশ বড় বলা হলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যায় বলেও মন্তব্য করেন তিনি।

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...
Single Page Footer