ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৪/২০২৬ ৭:০৮ পিএম

মাসের পর মাস নিজেদের কষ্টার্জিত টাকা তুলতে না পেরে আমানতের টাকা ফেরত চেয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে আবারও বিক্ষোভ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। মঙ্গলবার এ কর্মসূচিতে মুনাফার হেয়ারকাট বাতিলসহ লেনদেন স্বাভাবিক করার দাবি জানান তারা।

এরপর এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক জানায়, চিকিৎসার প্রয়োজনে আমানতকারীরা এবার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজনে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারছেন না ব্যাংকটির আমানতকারীরা। বিশেষ করে চিকিৎসা, সন্তানের স্কুলের বেতন, বিয়ে, কিংবা সংসারের গুরুত্বপূর্ণ নানা প্রয়োজনে নিজেদের গচ্ছিত টাকাই চাহিদামতো তুলতে না পেরে বিক্ষোভ জানিয়ে আসছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা।

টাকা না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন আমানতকারীরা। তাদের অভিযোগ, দীর্ঘ সময় লেনদেন স্বাভাবিক না থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন।

মঙ্গলবার আবারও বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেন সম্মিলিত পাঁচ ইসলামী ব্যাংকের বিক্ষুব্ধ আমানতকারীরা। ছবি: ইনডিপেনডেন্ট টিভি
বিক্ষোভকারীদের একজন বলেন, আমাদের হেয়ারকাট বাতিল করা হোক। ব্যাংক লেনদেন স্বাভাবিক করা হোক।

ক্ষোভ জানিয়ে এক নারী আমানতকারী বলেন, ‘নিজের টাকা, নিজের কষ্টার্জিত পয়সা ব্যাংকে রেখে সেই টাকার জন্য রাস্তায় রাস্তায়, দ্বারে দ্বারে, বাসভবনে বাসভবনে (ঘুরতে হচ্ছে)…আমাদের কান্না করার অবস্থা।’

একই সুরে ব্যাংকটির আরেক গ্রাহক জানান, ‘আমাদের দাবি একটাই। আমরা হেয়ারকাট মানি না, মানব না।’

‘আমরা ৭৫ লাখ পরিবার (গ্রাহকরা) ৬ মাছ ধরে আন্দোলন করছি, আর আন্দোলন চাই না,’ বলে জানালেন বিক্ষোভে অংশ নেওয়া আরেক আমানতকারী।

গ্রাহকদের এমন দাবির মুখে ধৈর্য্য ধরার আহ্বান জানায় বাংলাদেশ ব্যাংক। কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি বরাদ্দ অনুযায়ী টাকা ছাড় করা হচ্ছে। তবে কোনো গ্রাহক অসুস্থ হলে তাকে প্রয়োজন অনুযায়ী টাকা দেওয়া হবে।

গ্রাহকদের বিক্ষোভ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, ‘কিডনি রোগী আছেন, বা কোনো দুরারোগ্য ব্যাধি আছে যাদেরকে পেমেন্ট করতে হয়, তাদের জন্য এই টাকাটা আনলিমিটেড। অর্থাৎ, তার চিকিৎসার জন্য যত ব্যয় হবে তার অ্যাকাউন্ট থেকে তুলতে পারবে।

তিনি আরও জানান, ‘এ ধরণের দুরারোগ্য ব্যাধি ছাড়া যেকোনো কারণে যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে প্রতিটি ব্যাংকের অ্যাডমিনিসট্রেটরকে (গ্রাহকদেরকে) ১০ লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার এখতিয়ার দেওয়া হয়েছে।’

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer