উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৫/১০/২০২২ ২:৩৮ পিএম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক কন্যাশিশু নিহত হয়েছে। তার নাম তাসফিয়া আক্তার (১১)। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে ১৮ বছর বয়সী আরও এক তরুণী। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ক্যাম্প ১৮ এর এইচ/৫২ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত তাসফিয়া ক্যাম্প ১৮ এর এইচ/৫২ ব্লকের মোহাম্মদ ইয়াছিনের মেয়ে। এছাড়া আহত তরুণী দিল কায়েছ (১৮) একই ক্যাম্পের মোহাম্মদ হোসেনের মেয়ে। ঘটনার পর থেকে ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তাদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ, টহল ও অভিযান জোরদার করা হয়েছে বলে জানান এপিবিএন’র কর্মকর্তারা।
এদিকে ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ ৩ রোহিঙ্গাকে আটক করেছে। তারা হল ১৮ নম্বর ক্যাম্পের এ/৫ ব্লকের দিল মোহাম্মদ (৩২), জি/৭ ব্লকের সাইফুল (৩৫) ও তাদের সহযোগী এ/৫ ব্লকের এরফান (২২)। গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে ২ জন পুলিশ সদর দপ্তরের তালিকাভুক্ত অপরাধী বলে জানা যায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার মধ্যরাতে ক্যাম্প ১৮ এর এইচ/৫২ ব্লকের ইয়াছিনের শেডের সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালালে দুইজন গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে প্রথমে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে ও পরে কঙবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাসফিয়াকে মৃত ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ দিল কাইয়েছ এখনো চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশ ও এপিবিএন যৌথ অভিযান পরিচালনা করছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...