ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০১/২০২৫ ৯:৪৫ এএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

এরমধ্যে নিমতলী এলাকায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ১২টার দিকে একটি দুর্ঘটনা ঘটে। আর সবশেষ শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে হাসাড়া এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, রাত ১২টার দিকে নিমতলী এলাকায় একটি কাভার্ডভ্যানের পেছনে মাওয়ামুখী আব্দুল্লাহ পরিবহনের বাস সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। নিহত হন বাসের হেলপার মো. জীবন (৪৪)। তার বাড়ি শ্রীনগর উপজেলার কল্লিগাঁও গ্রামে। নিহত অপরজন হলেন বাসযাত্রী মো. রায়হান (২৭), তিনি সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা।

যে কারণে এত দুর্ঘটনা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে
টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা তিন গাড়িকে বেপরোয়া বাসের ধাক্কা, নিহত ৫
এদিকে ভোরে হাসাড়া এলাকায় অপর দুর্ঘটনায় নিহত হন আরও দুজন। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে এই দুই ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ ও ২৫ বছর।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ক্যামিলিয়া সরকার জানান, রাতে দুজনের মরদেহ হাসপাতালে আনা হয়। ভোরে আরও দুজনের।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...