প্রকাশিত: ০৭/১২/২০১৭ ৯:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:০০ এএম

উখিয়া নিউজ ডেস্ক:;
সফররত চীনের আন্তর্জাতিক বিষয়ক সহকারী মন্ত্রী ওয়াং ইয়াজুন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে চীনের আদর্শিক অবস্থান হচ্ছে প্রতিবেশী দেশগুলোর মধ্যে শান্তি বজায় রাখা।
বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ইয়াজুন আরো জানান, চীন মনে করে সংলাপই হলো রোহিঙ্গা সমস্যার একমাত্র শান্তিপূর্ণ সমাধান।

রাশিয়ার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে স্পষ্টতই মিয়ানমারের পাশে অবস্থান নিয়েছে চীন। রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে মিয়ানমারের বিরুদ্ধে যখনই জাতিসংঘ কোনো ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে, তখনই তা ভেস্তে গেছে চীনের বাধার কারণে।

এমন প্রেক্ষাপটে চীনের আন্তর্জাতিক বিষয়ক সহকারী মন্ত্রী ওয়াং ইয়াজুনকে কাছে পেয়ে তাঁর কাছে সরাসরি জানতে চাওয়া হয় চীনের অবস্থান রোহিঙ্গা ইস্যুতে আসলে কী। জবাবে ওয়াং ইয়াজুন বললেন, চীন প্রতিবেশী দেশগুলোর মধ্যে শান্তি দেখতে চায়।

চীনের সহকারী মন্ত্রী আরো বলেন, তাঁর সরকার বিশ্বাস করে সম্পদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশে শান্তি বজায় থাকা। চীন এও মনে করে ভালো এবং শান্তিপূর্ণ প্রতিবেশী পাওয়া একটা দেশের জন্য আশীর্বাদস্বরূপ। চীন সব সময়ই সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে যেন প্রতিবেশী দেশে শান্তির পরিবেশ বিরাজ করে।

ইয়াজুন বলেন, ‘রাখাইন সমস্যার ব্যাপারে চীনের আদর্শিক অবস্থান হলো এই যে এটা সমাধান করতে হবে সংলাপ এবং আলাপ-আলোচনার মাধ্যমে। আর এখানেই চীন তার ভূমিকা রাখতে চায়। আমরা অন্তত আনন্দিত যে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সমস্যার সমাধানের জন্য একটি চুক্তি সই হয়েছে। সংলাপ ও আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান খোঁজা হবে-এটাই চীনের অবস্থান।’

সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির ১৯তম জাতীয় কংগ্রেসের মাধ্যমে দেশটি যে নীতি ও পরিকল্পনা নিয়েছে তা নিয়ে আলোচনা করতেই চীনের সহকারী মন্ত্রী ইয়াজুন বাংলাদেশে এসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

পাঠকের মতামত

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...

বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে তৃণমূলের স্বাস্থ্য অবকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। ...

ক্যাম্পের শিশুদেরও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় রাখার আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ায় ক্যাম্পগুলোতে জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্ত করার আহ্বান ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ...
Single Page Footer