প্রকাশিত: ২৫/০৬/২০১৬ ৯:১০ এএম
Single Page Top
Argentina's forward Lionel Messi smiles during a training session in Ezeiza, Buenos Aires on March 19, 2013 ahead of the Brazil 2014 FIFA World Cup South American qualifier football match against Venezuela on March 26. AFP PHOTO / Juan Mabromata        (Photo credit should read JUAN MABROMATA/AFP/Getty Images)
২৯ বছর বয়সে পা রাখলেন আর্জেন্টিনার ফুটবল অধিনায়ক লিওনেল মেসি। ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও’তেজন্মগ্রহণ করেন বিশ্ব ফুটবলের ক্ষুদে এই জাদুকরের। কোপা আমেরিকার ফাইনালের আগে মেসির জন্মদিন হওয়ায়, এখনই জন্মদিনের আনন্দ করতে চান না মেসি।
কোপার শিরোপা জিতেই জন্মদিনের আনন্দে মেতে উঠতে চান তিনি। টুইটারে এমনই এক বার্তা দিয়েছেন মেসি, ‘কোপার শিরোপা জিতেই জন্মদিনের আনন্দ করবো পুরো দলকে নিয়ে।’
আর ২০০৪ সাল থেকে বার্সেলোনার মূল দলে খেলে আসছেন মেসি। বার্সার হয়ে এখন পর্যন্ত ৩৪৮ ম্যাচে ৩১২ গোল করেছেন তিনি।
ব্যক্তিগত অনেক রেকর্ডের মালিক হলেও, জাতীয় দলের হয়ে ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত বড় কোন সাফল্য পাননি মেসি। বিশ্বকাপ বা কোপা আমেরিকার শিরোপার স্বাদ নেয়ার সুযোগ হয়নি তার।
তবে আরও একবার কোপা আমেরিকার ফাইনালে উঠলো আর্জেন্টিনা। তাই এবার সেই স্বাদ পূরণের পালা মেসির। ফাইনাল ম্যাচের আগে জন্মদিনের আনন্দটা পুরোপুরিভাবে পালন করছেন না তিনি। চিলিকে হারিয়ে কোপা শিরোপায় চুমু দিয়েই জন্মদিনের আনন্দে মাততে চান মেসি।
সেই অপেক্ষায় পুরো আর্জেন্টিনা দল ও ভক্তরা।

পাঠকের মতামত

Single Page Bottom

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer