ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৮/২০২৪ ৩:৫২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে ঢাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের উল্লাসের সংবাদ প্রচার করছে রাষ্ট্রীয় মালিকাধীন বিটিভি।

সোমবার (৫ আগস্ট) বেসরকারি টেলিভিশন যমুনা থেকে ধারনকৃত লাইভ প্রচার করছে বিটিভি। এখন ‘পথে পথে ছাত্র-জনতার উল্লাস’- হেডলাইনে বিটিভিতে লাইভ প্রচার চলছে।

এদিকে, সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও ছিলেন।

গণভবনে ঢুকে হাজারো ছাত্রজনতার লুটপাট
দেশ ছাড়ার আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন হাসিনা
সংশ্লিষ্ট সূত্র বলছে, শেখ হাসিনা ও শেখ রেহানা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। কিন্তু তিনি সে সুযোগ পাননি।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে পারে চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর

  চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর (সিএমবিসি) নিয়ে বেইজিংয়ের আগ্রহ দীর্ঘদিনের। গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ...

এইচএসসি পাসেই ব্র্যাক ওয়াশ প্রজেক্ট এ চাকরি, পাবেন বিনামূল্যে আবাসন সুবিধা

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক সম্প্রতি তাদের ‘ওয়াশ, ভাসান চর, এইচসিএমপি’ বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি ...

ইএসডিওতে অফিস অ্যাসিস্ট্যান্ট (সাপোর্ট স্টাফ) পদে নিয়োগ,কর্মস্থল, উখিয়া

বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি Office ...
Single Page Footer