প্রকাশিত: ২৫/০৯/২০১৬ ৮:৪৭ পিএম

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ভালো শিক্ষকদের ক্লাসরুমেই ভালো হতে হবে, কোচিং সেন্টারে নয়। কতিপয় শিক্ষক নামধারী অসাধু ব্যক্তি-পরিচালিত কোচিং বাণিজ্যের বিরুদ্ধে অভিভাবকরা ঐক্যবদ্ধ হলে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব করা সম্ভব হবে।

শিক্ষামন্ত্রী রোববার পুরনো ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানে বক্তৃতায় একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, অভিভাবকদের সহযোগিতা পেলে এ ধরণের শিক্ষক নামধারীদের কোচিং ব্যবসা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন বেতন স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে সরকারি-বেসরকারি শিক্ষকদের বেতন ভাতাও দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হয়েছে। সৃজনশীল পদ্ধতিসহ ক্লাসরুমে শিক্ষাদানের আধুনিক প্রযুক্তির ওপর শিক্ষকগণ সারা বছর বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ও প্রশিক্ষণ গ্রহণ করে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের ক্লাসরুমে না পড়িয়ে কোচিং সেন্টারে ট্র্যাপ করবেন- এটা মেনে নেয়া যায় না।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক শেখ আবদুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় এমপি কাজী ফিরোজ রশিদসহ স্থানীয় আওয়ামী লীগ ও কলেজ ছাত্রলীগের নেতারা বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

 

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...