এম ফেরদৌস, বিশেষ প্রতিবেদক, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৭/০১/২০২৫ ৪:২৭ পিএম

শাহপুরী হাইওয়ে ফাঁড়ির তল্লাশী অভিযানে ২০ হাজার পিছ ইয়াবাসহ ইমাম হোসেন প্রকাশ মিজান নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃত মিজান রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হাকিম আলী পাড়ার মৃত ছৈয়দ আহমদের ছেলে।
আজ মঙ্গলবার ( ০৭ জানুয়ারি ২০২৫ইং) সকাল সাড়েব১০ টার দিকে উখিয়া-টেকনাফ হাইওয়ে সড়ক টিএনটি নামক এলাকা হতে এ মাদকারবারিকে ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মাহাবুল কবির।

এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানিয়েছেন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) খাইরুল আলমের নির্দেশনা ও সহকারী পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, কুমিল্লা সার্কেল (ভারপ্রাপ্ত, চট্টগ্রাম সার্কেলের) তত্বাবধানে অফিসার ইনচার্জ, শাহপরী হাইওয়ে থানার উপস্থিতিতে মঙ্গলবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া খানাধীন রাজা পালং ইউপির ০৯ নং ওয়ার্ড এর টিএন্ডটি নামক স্থানে কক্সবাজার টেকনাফ সড়কের যৌথবাহিনীর পরিত্যক্ত চেকপোস্ট ঘরের সামনে রাস্তার উপর একটি সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে সিএনজি হতে নেমে একজন লোক হাতে শপিং ব্যাগ নিয়ে পালানোর চেষ্টাকালে উপস্থিত হাইওয়ে পুলিশ সদস্য তাকে রাস্তার উপর আটক করে। উপস্থিত লোকজনের সম্মুখে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে তার নাম ইমাম হোসেন ওরফে মোঃ মিজান বলে জানাই। তার হাতে থাকা ব্যাগ তল্লাশিকালে ধৃত ব্যক্তি তার নিজ হাতে ব্যাগের ভিতর হতে দুই কার্ড কালো পলি দ্বারা মোড়ানো ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। প্রতি কার্ডে ১০ হাজার করে সর্বমোট ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে ০৭/০১/২০২৫ খ্রি. তারিখ সকাল ১১:০৫ ঘটিকার সময় জব্দ করা হয়। ধৃত ব্যক্তি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...