প্রকাশিত: ০৮/১১/২০১৬ ৭:২২ এএম

photo-1478527274লিবিয়ার রাজধানী ত্রিপলির একটি বন্দিশালায় অভিযান চালিয়ে ৬৫ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। একটি চক্র তাদের অবৈধপথে লিবিয়ায় নিয়ে গিয়েছিল বলে লিবিয়ায় বাংলাদেশের দূতাবাসের ফেসবুক পেজ থেকে জানা গেছে।

তিন সপ্তাহ আগে ত্রিপলির পরিত্যক্ত এলাকায় অবস্থিত বন্দিশালাটিতে অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের উদ্ধার করা হয়। তবে দেশটির পুলিশ গতকাল এ বাংলাদেশিদের উদ্ধারের কথা জানিয়েছে।

দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযানে ৬৫ জনকে উদ্ধার করা ছাড়াও মানবপাচারকারী চক্রের মো. ওয়ালিউর রহমান, সুমন শরিফ, হাফিজুল শেখ ও তাঁদের এক সহযোগীসহ মোট চারজনকে গ্রেপ্তার করে। এই চক্রটি দীর্ঘদিন ধরেই বাংলাদেশ থেকে অবৈধভাবে লিবিয়ায় কর্মী এনে তাদের গোডাউনে আটকে রেখে অতিরিক্ত অর্থ আদায় করত বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া পুলিশ জানিয়েছে, লিবিয়ায় মানবপাচারকারী দলের এই সদস্যদের অনেকেই সাগরপথে ইতালিতে মানবপাচারের সঙ্গেও জড়িত ছিল। গ্রেপ্তার করা এই চার মানবপাচারকারীর বিরুদ্ধে লিবিয়ার প্রচলিত আইনে অভিযোগ গঠন করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...