প্রকাশিত: ১২/০৭/২০১৭ ১০:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫১ পিএম

এম বিশরুল আলম, লামা :
লামা উপজেলা পরিষদ কর্তৃক সাংবাদিকদের মাঝে কম্পিউটার বিতরণ করা হয়েছে। (১২ জুলাই) বুধবার বেলা ১১ টায় উপজেলা চেয়ারম্যান এর কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের পেশাগত কাজে সহায়তা হিসেবে কোর আই থ্রি মানের তিনটি ডেক্সটপ কম্পিউটার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এসময় লামা উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি এম রুহুল আমিন, লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কমার সেন, রিপোর্টারস ক্লাবের সভাপতি মো: রফিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর পরামর্শক্রমে চলতি অর্থ বছরের টিআর বরাদ্দের উপজেলা চেয়ারম্যান-এর ২০% পার্সেন্ট বরাদ্দ থেকে সাবাদিকদের পেশাগত কাজে সহায়তা করণে এই প্রকল্প নেয়া হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer