প্রকাশিত: ০৮/১০/২০১৬ ৯:০৭ পিএম

লামা প্রতিনিধি::
বান্দরবানের লামায় আজিজনগর ইউনিয়নে শুক্রবার রাতে হাবিজা আক্তার কলি (১০) নামে এক শিশু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে আজিজনগর ইউনিয়নের ৪নং ওর্য়াড ইসলামপুর এলাকার মোহাম্মদ ইব্রাহীম’র মেয়ে। কলি আজিজনগরস্থ মারেফুল নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী।

নিহতের বাবা মোহাম্মদ ইব্রাহীম বলেন, কলি তার ছোট ভাইকে আদর করার সময় সে মাটিতে পড়ে ব্যাথা পেলে আমার স্ত্রী অজিফা খাতুন তাকে বকাবকি করে। মায়ের সাথে অভিমান করে ঘরের অন্য একটি কক্ষে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে কলি। ফাঁসিতে ঝুলে থাকতে দেখে তাকে দ্রত ডাক্তারের কাছে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

লামা থানার পুলিশের উপ-পরিদর্শক মোঃ খালেদ বলেন, “৮ সেপ্টেম্বর শনিবার সকালে আমি সঙ্গীয় পুলিশ সহ ঘটনাস্থলে যাই এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা হাসপাতালে প্রেরণ করি”। হাবিজা আক্তার কলির গলা ছাড়া শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি বলেও পুলিশ জানায়।

পাঠকের মতামত

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer