প্রকাশিত: ০১/০৮/২০১৮ ৪:১৪ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫৪ পিএম

ডেস্ক রিপোর্ট::
লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে স্কুল শিক্ষার্থীদের কাছে ধরা খেল পুলিশের গাড়ি। বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে রাজধানীর রাজপথে নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা নেমেছে পুলিশের ভূমিকায়। তারা রাস্তার মোড়ে মোড়ে লাইসেন্সবিহীন গাড়ি আটক করছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ধানমণ্ডিতে হারুণ আই হসপিটালের সামনে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের একটি গাড়ি আটক করে চালকের লাইসেন্স দেখতে চায় শিক্ষার্থীরা। কিন্তু চালক লাইসেন্স দেখাতে না পারায় শিক্ষার্থীরা গাড়িটি আটক করে।

ওই গাড়ির চালক পুলিশ কনস্টেবল অরবিন্দ সমাদ্দার উপস্থিত সাংবাদিকদের জানান, সরকারি চাকরি তো লাইসেন্স ছাড়া হয়নি। লাইসেন্স অফিসে আছে। তিনি বলেন, এই গাড়িতে করে খাবার নেওয়া হয়। কাজের সময় আমরা লাইসেন্স নিয়ে বের হই না।
পরে প্রায় আধঘণ্টা ওই জায়গায় আটকে থাকার পর বাড়তি পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে ওই পিকআপটি ছাড়িয়ে নিয়ে যায়।
গত রোববার রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়। নিহতরা শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। নিহত দুই শিক্ষার্থী হচ্ছে, দিয়া আক্তার মিম ও আব্দুল করিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাবালে নূর পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তারা ঘটনাস্থলে মারা যান। এ সময় আরও ৮-১০ জন আহত হয়। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...