প্রকাশিত: ২৬/০৫/২০২২ ৮:৪৮ এএম , আপডেট: ২৬/০৫/২০২২ ৮:৫১ এএম


চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযানে যাওয়া একদল র‌্যাব সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন র‌্যাব সদস্য আহত হয়েছেন।

র‌্যাব জানিয়েছেন, উদ্দেশ্যমূলকভাবে পরিস্থিতি সৃষ্টি করে আকস্মিকভাবে হামলা চালানো হয়।

বুধবার (২৫ মে) সন্ধ্যা ৭টায় উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, ‘আমাদের একটি টিম মিরসরাইয়ে অভিযানে গিয়েছিল। অভিযানের শুরুতেই কিছু দুষ্কৃতিকারী উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়িয়ে ভিন্ন পরিস্থিতি তৈরি করে হামলা চালিয়েছে। এতে আমাদের দু’জন সদস্য আহত হয়েছেন। পরে খবর পেয়ে আমাদের আরও টিম ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

স্থানীয়রা জানান, হামলার সময় র‌্যাব সদস্যের বহনকারী একটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা এম এ ইউসুফ

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...