প্রকাশিত: ০১/০৪/২০২০ ৫:৩১ পিএম

মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে দেশটি থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থী এবং সেখানকার স্থানীয়দের জন্য ৩৫০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক।

বুধবার বিশ্বব্যাংকের এই ঋণ অনুমোদন দেওয়ার পর সংস্থাটির ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব ব্যাংকের দেয়া এসব অর্থ মূলত রোহিঙ্গা জনগোষ্ঠী ও হোস্ট কমিউনিটির স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, লিঙ্গভিত্তিক সহিংসতা কমানো, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি, মৌলিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নের প্রকল্প পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাংকের সদর দপ্তর এই অনুদান অনুমোদন করেছে। এটি কক্সবাজারের স্থানীয় জনগণ এবং রোহিঙ্গাদের স্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তায় ব্যয় হবে।

বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, ৩৫০ মিলিয়ন ডলারের মধ্যে ১৫০ মিলিয়ন ডলার ব্যয় হবে রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা এবং জেন্ডার ইস্যুতে। ১০০ মিলিয়ন ডলার ব্যয় হবে সরাসরি রোহিঙ্গা জনগোষ্ঠীর সাহায্যার্থে। এটি ব্যয় হবে পানি স্যানিটেশন এবং দুর্যোগ প্রতিরোধে বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণে। বাকি ১০০ মিলিয়ন ডলার ব্যয় হবে সরাসরি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এ অনুদান ব্যয় হবে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মার্সি টেমবন বলেন, ‘১১ লাখ রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিক নেতৃত্বের এক বিরল নজির সৃষ্টি করেছে। কিন্তু, স্থানীয় জনগোষ্ঠীর প্রায় তিনগুণ রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে কক্সবাজার জেলার সামগ্রিক পরিবেশ ও অবকাঠামো হুমকির মুখে পড়েছে। এই তহবিলের মাধ্যমে উভয়পক্ষের ক্ষতি কমিয়ে আনার চেষ্টা করতে হবে।’

এছাড়া এই তহবিল প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি প্রশমন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিভিন্ন খাতে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer