প্রকাশিত: ৩০/১২/২০১৯ ৬:৪৪ পিএম , আপডেট: ৩০/১২/২০১৯ ৯:২১ পিএম

ডেস্ক রিপোর্ট ::
টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা বিরোধী অভিযানে মাদককারবারিদের গুলিতে দুইজন র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, সৈনিক ইমরান (৩০) ও করপোরাল শাহাব উদ্দিন (৩৫)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ (এএসপি) শাহ আলম জানিয়েছেন, ‘সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে ইয়াবাবিরোধী অভিযানে গেলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় রোহিঙ্গা ইয়াবাকারবারিরা। এতে দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।’

র‌্যাব সূত্র জানায়, ‘টেকনাফের ওই ক্যাম্পের শিয়াইল্যাঘোনা এলাকায় ইয়াবা বেচা-কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালান। এসময় সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী দলের সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পাহাড়ের দিকে চলে যায়। এতে দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে টেকনাফ মেরিন সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে তাদের রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে’।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...