প্রকাশিত: ১৯/১২/২০১৭ ১:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:২৩ এএম

উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে একটি যৌথ ওয়ার্কিং কমিটি চূড়ান্ত করেছে বাংলাদেশ ও মিয়ানমার।
মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এ বিষয়ে উভয় দেশের সচিব পর্যায়ে এ সংক্রান্ত দলিল হস্তান্তর করা হবে।
তবে যৌথ ওয়ার্কিং কমিটিতে কারা থাকছেন, কমিটির কাজের পরিধি, চলমান বৈঠকে কী কী বিষয়ে দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে তা এখনও জানা যায়নি।
এর আগে সকাল ৮টায় মেঘনায় দুই দিনব্যাপী বাংলাদেশ-মিয়ানমার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। মিয়ানমারের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির স্থায়ী সচিব মিন্ট থিউ।
সোমবার সন্ধ্যায় মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থিউয়ের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় আসে।
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ২৩ নভেম্বর মিয়ানমারের প্রশাসনিক রাজধানী নেপিদোতে একটি অ্যারেঞ্জমেন্ট সই হয়।

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer