প্রকাশিত: ০৯/০৪/২০১৮ ১০:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৩ এএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩৬ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। উখিয়ার ইউএনও মো.নিকারুজ্জামান চৌধুরী   জানান, রোববার রাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় স্থানীয় একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।গ্রেপ্তারদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি বাড়িতে ইয়াবা মজুদের গোপন খবরে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সেখানে অভিযান চালায়।“পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ২৮টি প্যাকেট থেকে ৩৬ হাজার ৪০০ ইয়াবা পাওয়া যায়। এ সময় দুই রোহিঙ্গাকে আটক করা হয়।” তাদের বিরুদ্ধে মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিকারুজ্জামান জানান।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer