প্রকাশিত: ২৩/০৬/২০২২ ৮:৪১ এএম


কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ শাহ (৪২) নামে এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় সাড়ে ৫টায় বালুখালী মধুর ছড়া এলাকার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শাহ বালুখালী মধুর ছড়া এলাকায় ১৭ নং ক্যাম্পে বসবাস করতেন। তিনি ওই ক্যাম্পের মৃত আব্দুল আলীর ছেলে।

নিহতের স্ত্রী সাজেদা বেগমের সঙ্গে কক্সবাজার সদর হাসপাতালে কথা হয় প্রতিবেদকের। তিনি জানান, বাড়িতে নেটওয়ার্ক না থাকার কারণে মোবাইলে কথা বলতে বাড়ি থেকে বের হয়ে পাশের দোকানে যান। এসময় হঠাৎ কিছু অপরিচিত লোক এসে গুলি করে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন আত্মীয় স্বজনরা। পরে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন

পাঠকের মতামত

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer