উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০২/০৪/২০২৩ ৫:২৬ পিএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ায় ফের রোহিঙ্গা ক্যাম্পে একদল সশস্ত্র সন্ত্রাসীরা হাফেজ সৈয়দ আলম(২৮)নামে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি ও গলা কেটে হত্যা করেছ।বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত যুবক উখিয়ার ক্যাম্প-৮ ওয়েষ্ট ব্লক এ/৫০ এর নুর ইসলামের ছেলে।

রবিবার(২ এপ্রিল)দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েষ্ট ব্লকে এঘটনা ঘটে।

নিহত স্বজনদের বরাত দিয়ে উখিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ মোহাম্মদ আলী জানান, রবিবার দিবাগত রাতে সেহেরি খাওয়ার সময় ৮-১০জনের একটি সন্ত্রাসী দল হাফেজ সৈয়দ আলমকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

তিনি আরও জানান,নিহত হাফেজ সৈয়দ আলম সন্ত্রাস বিরোধী ছিল,এ কারনে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

এবং পরবর্তীতে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএনের সহায়তায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় বলে ওসি জানায়।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...