আবদুল্লাহ আল আজিজ
প্রকাশিত: ২৩/০৭/২০২৩ ৯:২৬ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়ার বাইরে মাটি চাপা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-৪ এক্সটেনশনের কাটাতারের বাইরে কালমারছড়া গহীন পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যায় ছিদ্দিক নামক এক ব্যক্তি মাঠ থেকে গরু আনতে গিয়ে মাটি চাপা দেওয়া লাশের হাত দেখতে পেয়ে উখিয়া থানা পুলিশকে অবহিত করলে উখিয়া থানার এসআই আব্দুল ওয়াহেদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-৪ এক্সটেনশনের বাহিরে কালমারছড়া গহীন পাহাড়ে মাটি চাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। আমরা এই লাশের পরিচয় সনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, লাশটি সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে কমছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ...
Single Page Footer