প্রকাশিত: ২৪/০৯/২০১৭ ১২:৫৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমার থেকে বাংলাদেশে আসা নির্যাতিত রোহিঙ্গারা নানা রকম সমস্যা-সংকটের মধ্যে সময় কাটাচ্ছে। তাদের পাশে দাঁড়িয়েছে সরকার ও জনগণ। তাদের সাহায্যে ক্রিকেটঙ্গানের মানুষেরাও এগিয়ে এসেছেন।

এবার রোহিঙ্গাদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা অলরাউন্ডার ও ইউনিসেফ ন্যাশনাল গুডউইল অ্যাম্বাসেডর সাকিব আল হাসান।

বিশ্বব্যাপি গরীব ও দুস্থ শিশুদের নিয়ে কাজ করা ইউনিসেফের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে এসে সাকিব ঘুরে দেখেছেন। তিনি এখানকার শরণার্থীদের কষ্টের জীবন সম্পর্কে জানিয়েছেন। পাশাপাশি তাদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার জন্য বলেছেন।

সাকিবের ফেসবুক ভেরিফাইড পেজে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, ‘আমি রোহিঙ্গা ক্যাম্পে আছি, ইউনিসেফের সাথে আছি। আমি পুরো জায়গাটা একটু ঘুরে দেখেছি এবং আমি দেখেছি তাদের দুর্বিষহ জীবনযাপনের অবস্থা। আমি চাই আপনারা সবাই সাহায্য করুন। আমি জানি বিভিন্ন দেশ থেকে সাহায্য আসছে এবং বাংলাদেশও সর্বোচ্চ চেষ্টা করছে। তারপরও তাদের আরও সাহায্যের প্রয়োজন, যেহেতু এখানে বাচ্চা এবং নারীর সংখ্যা অনেক বেশি। সো আমি শিওর আপনারা সবাই সাহায্য করবেন। আর সাহায্য করার জন্য ইউনিসেফের ডনেট বাটনে ক্লিক করুন এবং সাহায্য করুন।’

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...