প্রকাশিত: ০৪/০৮/২০২২ ৭:৪৭ এএম

জসিম মাহমুদ ::
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া মৌচনী ক্যাম্পে কাউসার আহমেদ (২৮) নামে এপিবিএন সদস্য গুলিবিদ্ধের ঘটনায় ১৪ জনকে এজাহারভুক্ত আসামি করে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনায় দুই আসামিকে আটক করা হয়েছে। আটকরা হলেন, মোঃ রুবেল ও আব্দুর রহিম রইক্কা ।
এপিবিএন-১৬ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) হাসান বারী নুর জানান, অস্ত্রধারীর হাতে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ ঘটনায় ১৪ জনকে আসামি করে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সেখানে অভিযান অব্যাহত রেখেছে।
উল্লেখ, গত মঙ্গলবার মৌচনী ক্যাম্পে এইচ ব্লকের জাগিরডেইল নামক স্থানে এপিবিএনের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় পাহাড়ি রোহিঙ্গাসহ চাকমাইয়া গ্রুপের সদস্যরা পুলিশের উদ্দেশ‍্য করে গুলি ছোড়ে। এতে কনেস্টেবল কাউসার আহমেদ (২৮) গুলিবিদ্ধ হন। এরপর তাৎক্ষণিক ভাবে গুলিবিদ্ধ পুলিশ সদস‍্যকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, নয়াপাড়া মৌচনী ক্যাম্পের এপিবিএন পুলিশ সদস্য গুলিবিদ্ধের ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় দুই আসামিকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার আটক দুই আসামিকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...