ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৩/২০২৫ ৪:৪০ এএম , আপডেট: ১৪/০৩/২০২৫ ৪:৪৫ এএম

চারদিনের ‘গুরুত্বপূর্ণ’ সফরে ঢাকায় এসেছেন সাবেক পর্তুগিজ প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘের দশম এই মহাসচিবের এটি বাংলাদেশে দ্বিতীয় সফর, প্রথমবার ২০১৮ সালে এসেছিলেন।

শুক্রবার (১৪ মার্চ), প্রধান উপদেষ্টা ড. ইউনূস সহ রোহিঙ্গাদের সাথে ইফতার আয়োজনে অংশ নিবেন তিনি।

মুসলিম বিশ্বের সাথে সম্প্রীতি জোরদারের প্রয়াস হিসেবে ১৩ই রমজান তিনি রোজা রেখেছেন বলে জাতিসংঘ সূত্রে জানা গেছে।

এবছর রমজান উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ” প্রতি রমজানে, আমি বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের সাথে সংহতি সফর করি এবং রোজা রাখি। এই প্রয়াস বিশ্বকে ইসলামের আসল সৌন্দর্য মনে করিয়ে দেয় ।”

এদিকে, এই সফরকে ঘিরে রোহিঙ্গাদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। নিজ দেশে ফিরতে সেখানে “সেইফ জোন” প্রতিষ্ঠা সহ খাদ্য সহায়তা অর্ধেক কমিয়ে আনার বিষয়টি রোহিঙ্গা প্রতিনিধিরা গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন বলে জানা গেছে।

পাঠকের মতামত

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ৭ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ...

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...
Single Page Footer