প্রকাশিত: ১৭/০৭/২০২২ ১২:২৪ পিএম

টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প থেকে দুইজন রোহিঙ্গা ডাকাত কে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এপিবিএন ১৬ এর সদস্যরা। তাদের কাছ থেকে দেশিয় তৈরি অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।
জানা যায়, ১৫ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার উনচিপ্রাং এর ২২ নং ক্যাম্পের সি ব্লকে অভিযান চালায় এপিবিএনের একটি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হওয়া রোহিঙ্গা ডাকাত দলের সদস্যরা পালানোর সময় মোহাম্মদ আলমের পুত্র আবুল বশর প্রকাশ ওমর (৩৪) ও মোঃ রশিদের পুত্র রহমত উল্লাহ (১৯) কে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, রাম দা এবং ইয়াবা উদ্ধার করা হয়। আটক আবুল বশর প্রকাশ ওমর কথিত সন্ত্রাসী সংগঠন আরসার কারাতে প্রশিক্ষন টিমের কমান্ডার বলে জানিয়েছে ১৬ এপিবিএন। তাদের একজন বালুখালী ক্যাম্প ৪, অপর জন কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...