সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১১/০৮/২০২৫ ৩:২৭ পিএম

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টের নিয়মিত তল্লাশী অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বিজিবি।

১১ আগষ্ট (সোমবার) সকাল ১১টা ৪০ মিনিটে সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশীর সময় রামুর দক্ষিণ খুনিয়াপালং এলাকার বদি আলমের স্ত্রী আয়েশার শপিং ব্যাগের ভেতরে কালো পলিথিনে মোড়ানো প্যাকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসময় একটি স্মার্টফোনও জব্দ করা হয়।

৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আটককৃত নারীকে ইয়াবা ও অন্যান্য জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer