প্রকাশিত: ২১/০৫/২০১৮ ১:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪১ এএম

স্পোর্টস ডেস্ক : স্প্যানিস ঘরোয়া মৌসুমে শীর্ষ দুটি শিরোপা জিতে ডাবলের তকমা ঘরে তুলেছে বার্সেলোনা। আর দলের এমন সাফল্যের পেছনে দারুণ অবদান রাখা লিওনেল মেসি ব্যক্তিগত অর্জনেও এগিয়ে গেছেন। মৌসুম শেষে ঘরোয়া ও ইউরোপিয়ান দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার ঘরে তুলেছেন তিনি।

প্রথমত লা লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে পিচিচি ট্রফি জয় করেছেন মেসি। আর ইউরোপের লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলের জন্য গোল্ডেন শু জিতলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

২০১৭-১৮ মৌসুমে নিজেদের শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারায় বার্সা। এ ম্যাচে যদিও গোল পাননি মেসি। কিন্তু রেকর্ড বজায় রয়েছে।

গোল্ডেন শু জিতেই ক্ষান্ত থাকেননি মেসি। এই পুরস্কারটি এ নিয়ে রেকর্ড পঞ্চমবার হাতে পুরলেন তিনি। পেছনে ফেললেন রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে।

লা লিগায় ৩৪ গোল করা মেসির পয়েন্ট ৬৮। গোল্ডেন শু জয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে প্রতি গোলের জন্য পয়েন্ট ২। চলতি মৌসুমে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৩২ গোল করা মোহামেদ সালাহ। এক সময় এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত পারেননি এই মিশরীয়।

পর্তুগালের ক্লাব বেনফিকার হয়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইয়োনাস মেসির সমান ৩৪ গোল করেছেন। কিন্তু এই দেশের লিগে প্রতি গোলের পয়েন্ট ১.৫। তাই ৫১ পয়েন্ট নিয়ে শেষ করতে হয়েছে তাকে। আর স্পেনের শীর্ষ লিগে এবার দ্বিতীয় সর্বোচ্চ ২৬ গোল করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

এদিকে কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে পেছনে ফেলে মেসি এ নিয়ে মোট পঞ্চমবার লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি জিতলেন। টানা দ্বিতীয়বার এই ট্রফি তার ঘরে উঠলো। এর আগে ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৬-১৭ মৌসুমে পিচিচি ট্রফি জিতেছিলেন মেসি। অবশ্য সর্বোচ্চ ৬টি পিচিচি ট্রফি নিয়ে শীর্ষে তেমো জারা।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer