প্রকাশিত: ১৯/০৮/২০১৮ ১২:৩১ পিএম

আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম

টেকনাফ-কক্সবাজার সড়কের তুলাবাগান চেকপোস্টে টমটম তল্লাশী করে ৩২ বোতল বিদেশী মদসহ জহিরুল ইসলাম (২০) নামে টমটম চালকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

রবিবার (১৯ আগষ্ট) সকাল ৮টার দিকে এ অভিযান চালানো হয়।
আটক পাচারকারী চালকের নাম জহিরুল ইসলাম (২০)। সে উখিয়া হলদিয়া পালং এর বড়বিল এলাকার শামসুল হকের ছেলে।
রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম বলেন, কক্সবাজার হাইওয়ে সড়কের তুলাবাগান চেকপোস্টে ডিউটি কালে উখিয়া হতে কক্সবাজারের দিকে আসা টমটম তল্লাসী চালানো হয়।

এ সময় টমটমে লুকানো অবস্থায় রাখা ৩২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। টমটম গাড়ীসহ আটক করা হয় চালক জহিরুল ইসলামকে।

অভিযানে ছিলেন- এসআই জামাল উদ্দিন, কনস্টেবল মহিউদ্দীন রেজাউল, রায়হানুল হক, জহিরুল হক। মহিউদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে সবার সহযোগিতা চেয়েছেন।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...