প্রকাশিত: ২৪/০৬/২০১৭ ১:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৮ পিএম

রামু প্রতিনিধি::
ঢাকাস্থ রামু সমিতির উদ্যোগে এতিমখানা ও দরিদ্র জনগোষ্ঠির মাঝে জাকাত ফান্ডের অর্থ বিতরণ করা করা হয়েছে। শনিবার (২৪ জুন) সকাল দশটায় রামু কেন্দ্রিয় জামে মসজিদ কমপ্লেক্সে রামুর বিভিন্ন এতিমখানার প্রতিনিধিদের হাতে জাকাত তহবিলের অর্থ হস্তান্তর করা হয়।
এসময় রামু কেন্দ্রিয় জামে মসজিদ কমপ্লেক্স এর সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মোহাম্মদ তৈয়ব, রামু জামেয়াতুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা শামসুল হক, খুনিয়াপালং দারিয়ারদিঘী মারকাযুল হুদা আল ইসলামী মাদরাসার পরিচালক মাওলানা কেফায়েত উল্লাহ, ঢাকাস্থ রামু সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, আজীবন সদস্য নুরুল কবির, রামু কেন্দ্রিয় জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সদস্য মামুনুল হক, সাংবাদিক সোয়েব সাঈদ প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও রামুর ১১টি ইউনিয়নে রামু সমিতির নিজস্ব উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠিকে জাকাতের অর্থ বিতরণ অব্যাহত রয়েছে। সমিতির নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে স্বচ্ছতার সাথে এতিমখানা ও দরিদ্র জনগোষ্ঠিকে জাকাত বিতরণ কার্যক্রম রামুর সচেতন মহলে প্রশংসিত হয়েছে।
সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ঢাকাস্থ রামু সমিতি এ প্রথমবার জাকাত সংগ্রহ ও বিতরণের উদ্যোগ বাস্তবায়ন করছে। সকলের সহযোগিতা পেলে আগামীতে এ উদ্যোগ অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...
Single Page Footer