প্রকাশিত: ১৪/০৭/২০১৭ ৭:৫৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৬ পিএম

খালেদ হোসেন টাপু,রামু

কক্সবাজারের রামুর হিমছড়ি মেরিন ড্রাইভ সড়ক এলাকা থেকে অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৩ জুলাই রাত আটটার দিকে আর্মি ক্যাম্পের অদুরে মেরিন ড্রাইভ সড়কের ৪নং ব্রীজের পশ্চিম পাশে এলাকা থেকে এ অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে এক টমটম চালক অজ্ঞাত মহিলার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে হিমছড়ি পুলিশ ফাঁড়ির সহযোগীতায় রামু থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

হিমছড়ি ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, লাশটি একজন মহিলার। লাশের পরিচয় এখনো জানা যায়নি তবে প্রাথমিকভাবে পাগল বলে ধারনা করা যাচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...
Single Page Footer