প্রকাশিত: ১৪/০৪/২০২০ ৬:৪৪ এএম

মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামু :
রামুতে হঠাৎ করেই মুখে রটে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা বদলি হয়েছেন। রামুর সচেতন জনসাধারণ থেকে শুরু করে দিনমজুর, ইজিবাইক কিংবা রিক্সাচালক সবার মুখে একই প্রশ্ন, তিনি কী বদলি হয়েছেন!
মঙ্গলবার (১৩ এপ্রিল) এই প্রতিবেদক সংবাদ সংগ্রহ করতে বের হলে নিজেও ইউএনওর বদলির খবরটি শুনতে পাই। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, আসলেই বিষয়টি সম্পূর্ণ গুজব!।
রামুর সদর ইউনিয়ন ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলমসহ অনেকেই জানান, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার বদলির কথা শুনে মনে খুব কষ্ট লাগছে।
তাদের প্রশ্ন, ‘জনপ্রিয়’ ইউএনও বদলি হয়েছেন, নাকি গুজব!
এই বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমাকে ফোন করা হলে তিনি জানান, করোনাভাইরাসের (কোভিট-১৯) এই পরিস্থিতিতে বদলির বিষয়টি গুজব, সত‍্যি নয়।
তিনি বলেন, গুজবে কান না দিয়ে করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...