প্রকাশিত: ১৭/০৭/২০২২ ৭:০৯ পিএম
ছবি/ প্রতীকী

ছবি/ প্রতীকী
কক্সবাজারের কাছের উপজেলা রামুর দক্ষিণ মিঠাছড়ির মধ্যম উমখালী গ্রামে বৃদ্ধা শ্বাশুড়ি মমতাজ বেগমকে নৃশংসভাবে খুন করেছে নিজেরই পুত্রবধূ রাশেদা বেগম।

নিহত মমতাজ বেগম (৭০) স্থানীয় মৃত গোলাম কবিরের স্ত্রী।

ঘাতক রাশেদা বেগম নিহত মমতাজ বেগমের ছেলে আলমগীরের স্ত্রী।

পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুত্রবধূ রাশেদা বেগমকে গ্রেফতার করেছে।

সুত্র মতে, মমতাজ বেগমের ছেলে আলমগীরের স্ত্রী রাশেদা বেগমের সাথে শ্বাশুড়ি মমতাজ বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। সেই কলহের জের ধরেই শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে গলা কেটে হত্যা করে রাশেদা বেগম। পরে সেই লাশ ৬ টুকরো করে বাড়ির আঙ্গিনায় বস্তাভর্তি করে গর্তে পুঁতে রাখে।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুরে রামু থানা পুলিশ বস্তাভর্তি মমতাজ বেগমের লাশ উদ্ধার করে। পুত্রবধূ রাশেদার স্বীকারোক্তি মতে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, নিহত শ্বাশুড়ি মমতাজ বেগম খুনি পুত্রবধূ রাশেদা বেগমের আপন ফুফু।

স্থানীয় ইউপি সদস্য দুদু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...