প্রকাশিত: ০৭/০৭/২০১৭ ৭:৪৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১১ পিএম

সোয়েব সাঈদ, রামু::
কক্সবাজারের রামু উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর এক ভূয়া কর্মকর্তাকে আটক করা হয়েছে। বুধবার (৫ জুলাই) সকালে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি গ্রামের বিমুক্তি বির্দশন ভাবনা কেন্দ্র এলাকা থেকে এনএসআই’র বিশেষ টিম এই প্রতারককে আটক করে। গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে তাকে রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক আনোয়ার পাশা (২৮) ময়মনসিংহের গফুর গাঁও থানার পাইতর ইউনিয়নের শহীদ নগর গ্রামের ৪নং ওয়ার্ডের নাজিম উদ্দীনের ছেলে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন, রামু থানার অফিসার ইনচার্জ এ কে এম লিয়াকত আলী।

জানা গেছে, আনোয়ার পাশা রামু আসার আগে বিভিন্ন জনকে ফোনে নিজেকে এনএসআই ও ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের পক্ষে রিপোর্ট দেওয়ার কথা বলে টাকা দাবি করে। এ বিষয়ে নজরদারির এক পর্যায়ে এনএসআই’র বিশেষ টিমের সদস্যরা রামু উপজেলার উত্তর মিঠাছড়ি গ্রামের বিমুক্তি বির্দশন ভাবনা কেন্দ্র এলাকা থেকে তাকে আটক করা হয়।

রামু থানার অফিসার ইনচার্জ এ কে এম লিয়াকত আলী একজন ভূয়া গোয়েন্দা কর্মকর্তাকে আটক করা হয়েছে জানিয়ে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। তদন্তের স্বার্থে বিশেষ কিছু বলা যাচ্ছেনা।

পাঠকের মতামত

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...
Single Page Footer