প্রকাশিত: ১২/১০/২০১৮ ৯:৩৯ পিএম

সোয়েব সাঈদ, রামু ::
কক্সবাজারের রামুতে বিএনপি নেতার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাদেক রেজা (৪৫) কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তিনি ওই ইউনিয়নের উত্তর খাঁন ঘোনা এলাকার মৃত বদিউল আলমের ছেলে।

শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাতটায় রামু উপজেলা পরিষদের পশ্চিমে খাদ্য গুদামের দেয়ালের পাশে মৃতদেহটি দেখতে পায় স্থানীয় জনতা। খবর পেয়ে রামু থানা পুলিশ সেখানে যান। রাত আটটার দিকে স্বজনরা এসে মৃত ব্যক্তিকে শনাক্ত করে।

রামু থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, মৃত ব্যক্তির পরিচয় মিলেছে। মৃতদেহের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কিভাবে তার মৃত্যু হলো তা এখনো জানা যায়নি। তিনি আরো জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে রাত সাড়ে আটটায় স্বজনরা রামুতে পৌঁছে মৃতদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। জানা গেছে, আগেরদিন (বৃহষ্পতিবার) থেকে ছাদেক রেজা নিখোজ ছিলেন। তিনি ১ মেয়ে, ২ ছেলের পিতা বলে জানা গেছে।

পাঠকের মতামত

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer